গাজীপুরে যুবক আটক, অস্ত্র উদ্ধার
গাজীপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর ভোগড়া হাফিজ উদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে হিমেল চৌধুরীকে (৩০) আটক করে র্যাব।
হিমেল হাফিজ উদ্দিন চৌধুরীর পালক ছেলে মৃত সাহাজদ্দিনের ছেলে।
র্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের ইনচার্জ মো. জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, আটকের পর হিমেলের কাছ থেকে দুইটি রিভলবার, একটি বিদেশি পিস্তল, দুইটি এয়ারগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি কিরিস, দুইটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
