২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী ক্যাম্প থেকে ৩ বিদেশিকে জিজ্ঞাসাবাদ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তিন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শুক্রবার দুপুর ১টার দিকে এদের পুলিশ থানায় নিয়ে যায়। এদের একজন সিঙ্গাপুর ও অপর দুইজন নিউজিল্যান্ডের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, দুপুর ১২টার দিকে এই তিন বিদেশি নাগরিক অবৈধভাবে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে প্রবেশ করেন।

নিজদের বিদিশি সাংবাদিক পরিচয় দিয়ে তারা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ শুরু করেন। বিষয়টি জেনে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এদেরকে আটক নয়, পুলিশ হেফাজতে আনা হয়েছে।

ওসি গিয়াস উদ্দিন মিয়া আরো জানান, এরা জিজ্ঞাসাবাদে রোহিঙ্গাদের নিয়ে গবেষণা করছেন বলে জানান। তবে তারা সাংবাদিক কিনা নিশ্চিত হওয়া যায়নি। নামও জানা যায়নি।