২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

বগুড়া শহরের চেলোপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার দুপুরে অরক্ষিত ওই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী উত্তম কুমার জানান, ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। ট্রেনের চাকার সঙ্গে অটোরিকশাটি আটকে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী অজ্ঞাত ওই নারী মারা যান।

এ ঘটনায় আহত এনামুলক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া জিআরপি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনাচাঁপা ট্রেনটি শহরের চেলোপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে।