টঙ্গীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে শাহারুল আমিন অপুকে (৩০) গ্রেপ্তার করা হয়।
শাহারুল ঢাকার কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার রুহুল আমিনের ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আলমগীর গাজী জানান, টঙ্গীর মাজার বস্তি এলাকায় অপু একটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়।
এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে বলে জানান এসআই আলমগীর।
