২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আবদুল করিমের মৃত্যুর চার বছর

বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, গাড়ি চলে না চলে না, চলে না রেল গাড়িসহ বহু অমর গানের রচয়িতা বাউল শিল্পী শাহ আব্দুল করিমের মৃত্যুর চার বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

৯৪ বছর বয়সে ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাউল শিল্পী।

দিনটি পালন উপলক্ষে সুনামগঞ্জর দিরাই উপজেলার উজানধল গ্রামে নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার একমাত্র ছেলে শাহ নূর জালাল।

এছাড়া সরকারি বা বেসরকারিভাবে আরো কোনো অনুষ্ঠান আয়োজনের খবর তার জানা নেই বলে জানান তিনি।

শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৬ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। সঙ্গীতজীবনের প্রথম দিকে বৃহত্তর সিলেট অঞ্চলের গ্রামে গ্রামে মালজোড়া গান গেয়ে ফিরতেন তিনি।

গণসঙ্গীত, মালজোড়া, কবিগান, ভাটিয়ালি, বিচ্ছেদ, ধামাইল, বাউল গানসহ প্রায় আড়াই হাজার গানের রচয়িতা মুক্তিযুদ্ধের এই সংগঠক। শাহ্ আব্দুল করিম একুশে পদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ বহু পদকে ভূষিত হয়েছেন।

কালনীর ঢেউ, গণসঙ্গীত, আপ্তাব সঙ্গীত, ধলের মেলা, ভাটির চিঠিসহ ছয়টি গানের বই রচনা করেছেন শাহ্ আবদুল করিম।