২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট অফিসের সামনে ৯ দালালকে সাজা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে নয় দালালকে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সাজাপ্রাপ্তরা হলেন, মিলন মিয়া (২৩), আপেল মাহমুদ (২৬), দেলোয়ার হোসেন (২২), ফারুক হোসেন (২০), বাবুল মিয়া (৩৩), ওহেদ হোসেন বাবু (৩০), টুটুল হোসেন (৩৪), আকরামুজ্জামান (৫২) ও আব্দুল হান্নান (৩৭)।

বুধবার দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।

তিনি বলেন, পাসপোর্ট অফিসের সামনে লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পুরণ, ফরম সত্যায়নসহ বিভিন্ন কাজ করে দেয়ার জন্য দালালচক্র নানাভাবে প্রলুব্ধ ও বিরক্ত করছিল।

এ ধরণের বিরক্ত ও প্রতারণা করার অপরাধে ওই নয় জনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানের র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বশির আহমেদসহ র‌্যাব সদস্যরা অভিযানে উপস্থিত ছিল।