২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া গেলেন এরশাদ

পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 09:43 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সেখানে তিনি ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইক্যাপ) সম্মেলনে অংশ নেবেন।

রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দুপুরে সিউলের উদ্দেশ্য তিনি ঢাকা ছেড়েছেন বলে জানান জাতীয় পার্টির মিডিয়া ও প্রেস সচিব সুনীল শুভ রায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, জাতীয় পার্টির সাধারন সম্পাদক এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, এস এম এম আলম, তাজুল ইসলাম চৌধুরী ও অন্যান্য নেতারা।