২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১১ জনকে বেনাপোল থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার দুপুরে পুটখালি সীমান্ত থেকে ছয় জন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশুকে আটক করা হয়েছে।

আটককৃতরা মাদারিপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের টহলদল এদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানায় পুলিশের হেফাজতে দিয়েছে।

তবে এ সময় কোন দালালকে আটক করা যায়নি।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।