২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুর-লুটপাটের অভিযোগে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়ি ভাঙচুর ও যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল সেট লুট করার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার সকালে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মাসুম চৌধুরী অপু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো অনেককে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে হাছিবুর রহমান হাছিবকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও হাফিজুর রহমান সজিবকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মাসুম চৌধুরী অপু ও আমিনুল ইসলাম খোকনের নেতৃত্বে তাদের অনুসারীরা  ঢাকা-সিলেট মহাসড়ক ও জয়দেবপুর-ভুলতা-মদনপুর সড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর এবং যাত্রীদের কাছ থেকে নগদ টাকা-মোবাইল সেট লুটে নেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।