২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে রদবদল

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক শেলিনা আফরোজকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে, যা প্রকাশ পায় বুধবার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্তকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার উপ-সচিব থেকে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পাওয়া ২৩ কর্মকর্তাকে তাদের আগের মন্ত্রণালয়/বিভাগে সংযুক্তি দেয়া হয়েছে।

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।