২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে ট্রাকচাপায় গার্মেন্টকর্মীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত নূরজাহান বেগম (৫২) গোড়াই বেঙ্গল ফিনিংস মিলে কাজ করতেন। তিনি উপজেলার সোহাগপাড়া গ্রামের বাসিন্দা।

মহাসড়ক পুলিশ গোড়াই থানার পরিদর্শক জোবায়দুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক নূরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ স্বজনরা নিয়ে গেছে বলেও তিনি জানান।