২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণে জড়িত দুজন গ্রেপ্তার

চতুর্থ শ্রেণিতে পড়–য়া এক শিশুকে (১১) ধর্ষণ ও এর ভিডিও চিত্র ধারণ করে প্রচারে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 12:16 AM

Updated : 25 Apr 2022, 07:14 PM

বন্দর নগরীর কর্ণফুলী থানাধীন বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকায় সংঘঠিত এই ঘটনায় আটকরা হলেন দিদার (২২) ও ফোরকান (৩৮)।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ সেপ্টেম্বর রাতে ওই  শিশুটি ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।

ভয়ে পরিবারের সদস্যরা ধর্ষণের এই ঘটনা প্রকাশ করেনি। অসুস্থ মেয়েটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তা প্রকাশ পায়।

ওসি মহিউদ্দিন বলেন, বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম বিষয়টি জানতে পেরে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দিদারকে আটক করে থানায় নিয়ে আসেন।

“ভিডিও চিত্র প্রচারের অভিযোগে ফোরকানকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় সোলায়মান নামে আরো একজনকে আমরা খুঁজছি।”

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানান ওসি।