চাঁদপুরে ট্রলারডুবি, দুই শিশু নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি গ্রামে ট্রলার ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মেঘনা-ধনাগোদা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো- রাকিব (৮) ও আঁখি (১০) ।
রাকিব ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং চরকালিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা নাছির বেপারীর ছেলে।
আঁখি একই এলাকার আলমগীর মিয়ার মেয়ে ও ৪র্থ শ্রেণির ছাত্রী।
মতলব উত্তর থানার ওসি খান মো. এরফান জানান, আমিরাবাদ এলাকার মেঘনার চরে নির্মিত ছোট চরকালিয়া আবাসন প্রকল্প থেকে নিয়মিত ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে নদী পার হতো স্কুল শিক্ষার্থীরা।
ওসি বলেন, ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় অধিকাংশকে উদ্ধার করা হলেও দুই শিক্ষার্থী নিখোঁজ থাকে।
“এদের মধ্যে রাকিবকে প্রথমে মৃত অবস্থায় উদ্ধার করার দীর্ঘ সময় পর বিকাল ৪টার দিকে আঁখির লাশ উদ্ধার করা হয়।”
