২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লৌহজংয়ে কালী মন্দিরে দুর্বৃত্তের হামলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি কালী মন্দিরের প্রতিমা পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মেদিনীমণ্ডল ইউনিয়নের মামুদ পট্টির কালী মন্দিরে এ ঘটনায় লৌহজং থানায় মঙ্গলবার মামলা হয়েছে।

মেদিনীমণ্ডল সার্বজনীন শ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভজন লাল দাস জানান, সোমবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মামুদ পট্টির কালী মন্দিরের দরজা ভেঙে কালী প্রতিমাটি তুলে নিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। খবর পেয়ে মন্দিরে লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে সকালে ডোবা থেকে পুলিশ কালী মুর্তিটি ভাঙা অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনার তদন্ত চলছে।