বগুড়ায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
বগুড়ায় ‘অস্ত্র ও গুলিসহ’ জাতীয়তাবাদী শ্রমিকলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের হাকির পাড়া থেকে ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রনিকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
রনি শহরের সেউজগাড়ি এলাকার প্রয়াত ইয়াসিন আলীর ছেলে।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, শহরের হাকির মোড় এলাকার ঘোনপাড়ায় শ্বশুর বাড়ি থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয় বলে ওসি জানান।
