২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নতুন দুই বিচারক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেয়েছেন হাই কোর্টের দুই বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী পাঁচ বছরের জন্য নিম্ন আদালতের বিচারক নিয়োগের এই দায়িত্ব পেয়েছেন।

রাষ্ট্রপতি তাদের নিয়োগ অনুমোদন করার পর আইন মন্ত্রণালয় গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. এমদাদুল হকের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর নতুন এই দুই বিচারককে দায়িত্ব দেয়া হয়।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।