বান্দরবানে ইয়াবাসহ ৬ যুবক আটক
বান্দরবানে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ছয় যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদরের বালাঘাটার চিত্রসেন পাড়ায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
বান্দরবান থানার এসআই ইকবাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে চিত্রসেন পাড়া থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন গোলাম মোস্তফা (৩২), মো. সেলিম (২৪), সম্পদ চাকমা (৩০), চম্পক চাকমা (২৫), প্রদীপ পাল (২৫) ও দীপন তঞ্চঙ্গা (২০)।
তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বান্দরবান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, বলেন এসআই ইকবাল।
