২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ঢাকা থেকে রংপুর বেড়াতে এসে নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার সকাল ৮টার দিকে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে ডুবে যান ঢাকার মিরপুরের বাসিন্দা জনি (২৪)। ১০টার দিকে তার লাশ পাওয়া যায়।   

মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, চারদিন আগে ইউনিয়নের দুর্গামতি গ্রামে আত্মীয় সৈয়দ আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন জনি।

নয় জন যুবকের সঙ্গে সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীর শিবপুর ঘাটে গোসল করতে যান তিনি।

গোসলের এক পর্যায়ে তিনি ডুবে যান। বেলা ১০টার দিকে আধাকিলোটার দূরে তার লাশ ভেসে ওঠে।