বগুড়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি
জন্মের ১০ ঘণ্টার মাথায় বগুড়ায় একটি হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ৮টার দিকে বগুড়া সরকারি ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩৩ নম্বর বেড থেকে শাপলা বেগমের (২৮) শিশুটি চুরি হয়।
হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা এটিএম নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানিয়েছেন, “রোগীর আত্মীয় বাথরুমে গেলে এক মহিলা শিশুটিকে নিয়ে যায় বলে জেনেছি।”
ওই মহিলাকে প্রসূতির স্বজনদের সঙ্গে দেখা গিয়েছিল বলে দাবি করেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে শাপলা বেগমের শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল।
বগুড়ার এএসপি গাজিউল হক বলেন, তারা ঘটনাটি শুনে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
শিশুটির বাবার নাম মোস্তফা কামাল। তিনি গাবতলী উপজেলার জাতহলিদা গ্রামের বাসিন্দা।
