২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৮১টি ফটোকপি মেশিন আটক

রাসায়নিক পদার্থের ঘোষণা দিয়ে আমদানি করা ৮১টি ফটোকপি মেশিন চট্টগ্রাম বন্দরে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার বন্দরের কর্ণফুলী কনটেইনার ইয়ার্ড (সিসিটি) থেকে এগুলো আটক করেন কাস্টমসের কর্মকর্তারা।

পুরনো এসব ফটোকপি মেশিনের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার (এআইআর) আমীমূল ইহ্সান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিভিনাইল অ্যালকোহল নামের রাসায়নিক আমদানির ঘোষণা দিয়ে ৮১ইউনিট আমদানি নিষিদ্ধ পুরনো ফটোকপি মেশিন আনা হয়।

নগরীর আগ্রাবাদের এফআর এন্টারপ্রাইজ এসব মেশিন আনে। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে রয়েছে আগ্রাবাদের জেমস ট্রেইড সিন্ডিকেট।

আমীমূল ইহ্সান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পণ্য খালাস কার্যক্রম স্থগিত করে কায়িক পরীক্ষার পর ফটোকপি মেশিনগুলো আটক করা হয়।

এখন সিঅ্যাণ্ডএফ এজেন্টকে কারণ দর্শাতে বলা হবে বলে জানান তিনি।