বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
বগুড়ায় চলন্ত ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনছার আলী (৫০) আলী সদর উপজেলার গোকুলের আছির উদ্দীনের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, বিকাল পৌণে ৩টার দিকে সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা স্টেশনে থামার আগেই আনছার আলী প্লাটফরমে লাফ দেয়ার সময় ট্রেনের নীচে চলে যান।
“এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
