২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ট্রলার ডুবে জেলের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে দুইজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

কোস্টগার্ড জানায়, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে করে ফেরার সময় রোববার বিকালে দমার চরের কাছে এ দুর্ঘটনায় নিহত হন আশ্রাফ (২০)।

স্থানীয় জেলেরা জানান, জাহাজমারা ইউনিয়নেরর দিনাজ মাজির একটি ট্রলার ১৬ জন জেলে ও মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মাছ নিয়ে ফেরার সময় নিঝুম দ্বীপের লোংগার দমার চরের কাছে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় আশপাশে থাকা ছয়টি ট্রলার ১৩ জনকে উদ্ধার করে। কিন্তু এর আগে আশ্রাফের মৃত্যু হয়। এছাড়া দুই জেলের সন্ধান পাওয়া যাচ্ছে না।

কোস্টগার্ড হাতিয়া স্টেশন অফিসার লেফটেন্যান্ট মাহফুল জানান, খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।