ঝালকাঠীতে ডাকাতি
ঝালকাঠীর নলছিটি উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে।
রোবাবার গভীর রাতে পশ্চিম দপদপিয়া গ্রামের ইব্রাহিম লস্করের (৬৫) বাড়িতে ডাকাত ঢোকে বলে পরিবারের সদস্যরা জানান।
ইব্রাহিম লস্করের মেয়ে স্কুল শিক্ষিকা নীলিমা ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ৮/১০ জন মুখোশপরা ডাকাত দরজা ভেঙে ঘরে ঢোকে।
অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা নগদ টাকা, স্বার্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নলছিটি থানার এসআই নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
