২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় ট্যাক্সিচালক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক বেবি ট্যাক্সিচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার সকালে দড়িবাউশিয়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় নিহত মোক্তার হোসেনের (৪৫) বিস্তারিত পরিচয় দিতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গজারিয়া থানার এসআই মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জৈনপুরী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে একই দিক অভিমুখী ট্যাক্সিটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ট্যাক্সির চালক মোক্তার রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

বাসের ধাক্কায় ট্যাক্সিটি দুমড়েমুচুড়ে গেছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই জসিম।