চট্টগ্রামে সাংবাদিকের মোটর সাইকেল চুরি
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর সাইকেল খোয়ালেন দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নূপুর দেব।
রোববার বিকালে নগরীর লালখান বাজার ইস্পাহানীর মোড় এলাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল।
ওই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন নূপুর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টার দিকে মিলনায়তনের বাইরে পার্কিং জোনে মোটর সাইকেল রেখে ভেতরে যাই। সন্ধ্যায় অনুষ্ঠান শেষে বাইরে এসে মোটর সাইকেলটি নেই।”
বাজাজ ডিসকভার মডেলের মোটর সাইকেলটি খুইয়ে থানায় মামলা করবেন বলে সাংবাদিক নুপুর দেব জানান।
