২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইজিবাইক চালক খুন

ঝিনাইদহ সদরে এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার সকালে বড়কামারকুণ্ডু গ্রামে শফিকুল ইসলাম ওরফে মনার (৩৫) লাশ পাওয়া যায়। মনা কঞ্চনপুর উত্তরপাড়ার বাসিন্দা। 

নিহতের ছোটভাই ফিরোজ আহমেদ জানান, শনিবার বেলা ১১টার দিকে মনা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি।

সকালে বড় কামারকুন্ডু গ্রামের বিলের ধারে তার লাশ পাওয়া যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।

হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।