নেত্রকোনায় প্রতিমা ভাংচুর
নেত্রকোনার সদরে একটি কালী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে কোনো এক সময়ে বেপাটি গ্রামে সার্বজনীন কালী মন্দিরে এ ভাংচুর হয় বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম।
সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক পঙ্কজ সাহা রায় জানান, রোববার দুপুরে পূজারী মলয় ধর পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পান।
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল দাস মন্দির পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
