রাজধানীতে যুবকের গলিত লাশ
রাজধানীর পল্লবীতে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাবিবুর রহমান রাতুলের (২০) বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের রাজাপুরে।
পল্লবী থানার ওসি আব্দুল লতিফ জানান, শনিবার সন্ধ্যায় পল্লবীর ১২ নম্বর সেকশনের বি ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে রাতুলের লাশ উদ্ধার করা হয়।
রাতুল গত পাঁচ দিন নিখোঁজ ছিল।
পুলিশ কর্মকর্তা হাবিবুর বলেন, রাতুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
