২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মালুমঘাট দরগাহ গেইট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাতামুহুরী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ও বান্দরবানের লামা উপজেলার নুনারঝিরি এলাকার শামছুল হকের ছেলে ফরহাদ হোসেন ও লামার হরিণঝিরি এলাকার আবুল খায়ের মিন্টুর ছেলে নুরুল কবির।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, দুপুরে বান্দরবানের লামা থেকে মোটরসাইকেলে করে ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারি পার্কে গিয়েছিল ফরহাদ ও নুরুল। বিকেলে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এ ঘটনা পর বাসটি আটক করা হয়েছে।