কবরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা লাশটি উপজেলার পূর্ব মেখল এলাকার মো. নূরুল ইসলামের (৬৫)।
শুক্রবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার ফটিকা গ্রামের একটি কবরস্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা লাশটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, “মানসিক ভারসাম্যহীন নূরুল ইসলাম কয়েকদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।”
