২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটক ৮

অবৈধ পথে ভারত যাওয়ার সময় দালালসহ আট নারী-পুরুষ ও শিশু আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পিরোজপুরের চিহ্নিত দালাল কামাল তালুকদার (৩৬) ওই জেলার বিভিন্ন এলাকার নারী ও পুরুষদের নিয়ে কচুয়ার বকুলতলা এলাকায় জড়ো হওয়ার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

কামাল এদের পাসপোর্ট ভিসা ছাড়া ভারত নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বলে ওসি জানান।

আটক কামালের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে।

কামল ছাড়া আটক অন্যরা হলেন স্বরুপকাঠির রোঙ্গাকাঠি গ্রামের জয়দেব হালদার (১৬), তার ভাই সুদেব হালদার (৩০), তার দেড় বছর বয়সী ছেলে দেবরাজ হালদার, স্ত্রী দেবী হালদার (২৪), আত্মীয় রিতা হালদার (২২), দুর্গাকাঠি গ্রামের সুশীল শিকদার (৫০), ঝর্না শিকদার (৩৫) এবং কাউখালী উপজেলার সুবীতপুর গ্রামের অপু কুমার রায় (৪৭)।