২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমানের ১৪ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস

বাজারে আসার দুই মাসের মাথায় ১৪ সংবাদকর্মীকে ছাঁটাই করেছে দৈনিক বর্তমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

মুন গ্রুপের এই পত্রিকাটি গত ২ জুলাই বাজারে আসে। 

ছাঁটাই হওয়া ওই সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন হাশিম, জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাজমুল হাসান ও  মুশফিকুর রহমান ছাড়াও রিপোর্টিং, ফটো, প্রুফ রিডিং এবং মেকাপ বিভাগের কর্মী।

হুমায়ুন হাশিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকটা আকস্মিকভাবেই বৃহস্পতিবার রাতে আমাদের ১৪ জনের কাছে চিঠি আসে। চিঠিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর থেকে আর আমাদের সার্ভিসের প্রয়োজন নেই।”

পছন্দসই লোক নেয়ার জন্যই সংবাদকর্মীদের ছাঁটাই করার নোটিস দেয়া হয়েছে বলে তার অভিযোগ।

বিষয়টি নিয়ে শনিবার নোটিস পাওয়া সংবাদকর্মীরা সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই।”