২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হতাশা দিবস’ পালন করল ছিটমহলবাসী

ছিটমহল সমস্যার সমাধানে বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল চুক্তিটি দুই বছরেও বাস্তাবায়ন না হওয়ায় শুক্রবার ‘হতাশা দিবস’ পালন করেছেন ছিটমহলের বাসিন্দারা।

কুড়িগ্রাম প্রতিনিধি

পঞ্চগড় ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা-বাণিজ্য, রান্না-বান্না, কৃষিকাজ বন্ধ রাখে দুদেশের ১৬২টি ছিটমহলের নারী-পুরুষ।

দুপুরে বোদা উপজেলার পুটিমারী ছিটমহলে মহাসড়কে অবস্থানসহ নানা কর্মসূচি পালিত হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বোদা উপজেলার শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিমউদ্দীন, নিলফামারীর কোটভাজনির চেয়ারম্যান আলতাফ হোসেনসহ অন্যরা।

এর আগে সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বেশকিছুক্ষণ অবরোধ করে রাখে ছিটমহলবাসী।

এদিকে দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমস্বয় কমিটি।

সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি ময়নুল হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। ছিটমহলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ছিটমহল বিনিময়ের প্রটোকলটি স্বাক্ষরিত হয়।

তবে নানা জটিলতা ও বিরোধী দলগুলোর বিরোধিতার কারণে ভারতের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ এই চুক্তিটি পাশ করতে পারেনি মনমোহনের সরকার।