গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মশিউর রহমান বাবু (২৫) হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক মেহেদি রাসেল নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মশিউরকে ফোন করে ডেকে নেয়া হয়। রাতে তিনি আর ফেরেননি।
সকালে গ্রামের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে এলাকাবাসী।
তার লাশ উদ্ধারের পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
