লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত জহুরা খাতুন (৪৫) উপজেলার ভেটেশ্বর গ্রামের আইজ উদ্দিনের মেয়ে।
আদিতমারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মজিবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস স্টেশনে পৌঁছার আগে স্টেশনের অদূরে আদিতমারী কালিস্থান নামক স্থানে ট্রেনে কাটা পড়ে জহুরার মৃত্যু হয়। শুক্রবার ভোরে লালমনিরহাট জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে।
এঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
