২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে সাদিয়া মাওয়া মিলি (৪) ও মাকিব হাসানাত মুহিত (৮) আপন ভাই-বোন এবং আবুল আলী জন (৬) তাদের খালাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল জানান, চট্টগ্রামে বসবাসরত চাঁন মিয়া মিলনের ছেলে মুহিত ও মেয়ে মিলি সেনবাগের দেবীসিংহপুর গ্রামে নানাবাড়িতে (নুরুজ্জামানের বাড়িতে) বেড়াতে আসে। একই সময় তাদের খালাতো ভাই জনও ওই বাড়িতে আসে।

দুপুরে মিলি, তানভীর ও জন একসঙ্গে পুকুর পাড়ে খেলতে যায়। কোন একসময় তারা পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মরদেহ ভেসে উঠে।

সেনবাগ থানার ওসি সাইকুল ইসলাম ভূঁইয়া জানান, পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।