২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংকে পাওয়া গেল নিখোঁজ শিশুর লাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার রাত থেকে নিখোঁজ এক শিশুর লাশ পাওয়া গেছে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাউজিং এস্টেট এলাকার মেহের মিয়ার ছেলে শুভ মিয়ার (৪) লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।    

শিশুটির মা পারভীন বেগমের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ জানান, পারভীন গৃহপরিচারিকার কাজে বাহিরে ছিলেন। রাত ৯টার দিকে খালা আলেয়া বেগমের সঙ্গে শুভ ঘুমিয়ে পড়ে।

১০টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন শুভ বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর সকালে পাশের একটি নির্মাণাধীন ভবনের নীচতলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ওসি জানান, মায়ের ধারণা, তাকে খুঁজতে গিয়ে শুভ সেপটিক ট্যাংকে পড়ে যায়।