পাটের ন্যায্যমূল্যের দাবিতে ফরিদপুরে সমাবেশ
কৃষি ফসলের লাভজনক মূল্যসহ পাটের মণ তিন হাজার টাকা করার দাবিতে সমাবেশ করেছে ফরিদপুরের কৃষকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কৃষক নেতা রহমান লাল্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, কৃষক শাজাহান মোল্লা, শান্তিরঞ্জন মণ্ডল, আজিজুল হক, আব্দুর রাজ্জাক মল্লিক, মান্নান ফকির, নূর আব্দুল্লাহ সাঈদ, বেলায়েত হোসেন, অরুণ মণ্ডল প্রমুখ।
