টাঙ্গাইলে দুই নৌকার সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলের কালিহাতীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার বিকালের এ ঘটনা ঘটে।
কালিহাতীর বল্লা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি লাল মাহমুদ জানান, কালিহাতীর কোকডোহরা ইউনিয়নের টেংগুরিয়া এলাকায় সাপাই নদীতে মাটি কাটার শ্রমিকদের থেমে থাকা একটি নৌকার ওপর দ্রুত গতির আরেকটি নৌকা উঠিয়ে দিলে নৌকার মধ্যে বসে থাকা কলিম উদ্দিনসহ (৫৫) দুজন আহত হন।
তাদেরকে টাঙ্গাইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সাড়ে তিনটার দিকে উপজেলার বলদি গ্রামের বাসিন্দা কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
