লালমনিরহাটে বজ্রপাতে ভ্যানচালক নিহত
লালমনিরহাটের সদর উপজেলায় বজ্রপাতে শহিদার রহমান (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৬টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শহিদার এলাকার ছলে মামুদের ছেলে।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, শহিদার নদীর ধারে ধান ক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে তিনি মারা যান।
পরে লোকজন তার লাশ বাড়ি নিয়ে আসে।
