বরিশালে খাদে পড়ে টমটমচালক নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ইঞ্জিনচালিত ‘টমটম’ খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হারতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টমটমচালক কাঞ্চন ফুলিয়া (২৫) হারতা এলাকার কৈলাশ ফুলিয়ার ছেলে।
উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, টমটম নিয়ে উপজেলার হাবিবপুর থেকে হারতা যাচ্ছিলেন কাঞ্চন। এ সময় টমটমে কোন যাত্রী ছিল না।
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টমটমটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাঞ্চন।
