২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় বিজ্ঞান অনুষদের ডিনের নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন গাজী মাজহারুল আনোয়ারের নিয়োগ বাতিল করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওই পদে আগামী ২ বছরের জন্য গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিমকে নিয়োগ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আরী ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ইউজিসি এ নিয়োগ দিয়েছে।

“ডিন নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ২৯ এর ২৬ (৫) ধারা মোতাবেক জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়া তার আপন ভায়রা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়োগ দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, এ কারণে ইউজিসি এই নিয়োগ বাতিল করে আর এম হাফিজুর রহমান সেলিমকে নিয়োগ দেয়ার নির্দেশ দেয়। বুধবার তাকে নিয়োগপত্র দেয়া হয়েছে।

অনিয়মের অভিযোগে গত ৫ মে উপাচার্য আব্দুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয়।