২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার উল্টে স্কুলছাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের আনা নেয়ার ট্রলার উল্টে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকালে উপজেলার মহিশবেড় এলাকা থেকে কুণ্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের।

নিহত ফারজানা কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ওসি আরো জানান, এ সময় ট্রলারে কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী ছিল।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।