ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ
নরসিংদীর দৌলতপুরে একটি কন্টোইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফাইল ছবি
এ কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।
ভৈরবের স্টেশন মাস্টার অমৃতলাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কন্টেইনার ক্যারেজগুলো সরিয়ে নিলে রেল চলাচল আবার স্বাভাবিক হবে।
এদিকে লাইন বন্ধ থাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী নরসিংদীর আমিরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ভৈরব স্টেশনে আটকা পড়েছে বলে স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান।
