চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু
অব্যাহত নদী ভাঙনে পন্টুন সরে যাওয়ায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান জানান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা এসে পন্টুন কিছুটা দূরে নিয়ে ঘাট মেরামতের পর বুধবার বেলা সাড়ে ১১টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বুধবার ভোর ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সকালে ফেরি কলমীলতা ও কিশোরী হরিনা ঘাটে ভিড়লেও ভাঙনের কারণে যানবাহন তীরে উঠতে পারেনি।
এ সময় ফেরি থেকে যানবাহন নামতে না পারায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
মো. ইমরান খান বলেন, নদীপাড় থেকে বিচ্ছিন্ন হওয়া ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে একটু দূরে সরিয়ে তা আবার সংযুক্ত করা হয়েছে। ভোর থেকেই কাজ শুরু হলেও মেঘনা নদীর ভাঙন অব্যাহত থাকায় বিলম্ব হয়। কিছুক্ষণ পরপর নদীতীরের বড় বড় মাটির চাকা ভেঙ্গে পড়ার কারণেও কাজে বিঘœ ঘটে।
পরে গ্যাংওয়ের সঙ্গে নদীতীরের সংযোগ স্থাপন কাজ শেষ হলে ঘাটে ভিড়ানো কলমীলতা ও কিশোরী ফেরি থেকে যানবাহন নামা শুরু করে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হরিনা ফেরিঘাটে মেঘনার ভাঙন চলছে। এরপরও ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
