২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কিশোর খুন

রংপুর নগরীতে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার বেলা ৩টার দিকে পশ্চিম রাজেন্দ্রপুরে লাল্টু মিয়ার (১৬) লাশ পাওয়া যায়। লাল্টু ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।

রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাল্টুকে অন্যত্র জবাই করে হত্যার পর লাশ তাদের বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে, বলেন তিনি।