নেত্রকোনায় ৪ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুবছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।
দণ্ডিতরা হলেন কেন্দুয়ার হাসুয়ারী গ্রামের হাইয়ুম, মো. লতিফ, আ. রেজ্জাক ও মো. লতু মিয়া। রায় ঘোষণার সময় হাইয়ুম ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া জানান, ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর শ্বাসরোধ করে হত্যা করা হয় উপজেলার হাসুয়ারী গ্রামের রুকন উদ্দিনকে।
ওই বছরের ২৮ ডিসেম্বর নিহতের ভাই সবুজ বাদী হয়ে রুকনের প্রেমিকা হীরামন আক্তারসহ মোট পাঁচ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০০ সালের ৮ অক্টোবর পুলিশ ওই পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগ প্রমাণিত না হওয়া হীরামনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
