২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃ স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে সন্দ্বীপে মানববন্ধন

মাতৃ স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে সন্দ্বীপে মানববন্ধন করেছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে নারী স্ত্রী বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানান।

এছাড়া সিজারিয়ান অপারেশন চালু, আলট্রাসনোগ্রামের ব্যবস্থা করা এবং ২০ শয্যার হারামিয়া হাসপাতাল চালুর দাবি জানান তারা।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সন্দ্বীপ পলিসি ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে সন্দ্বীপ পলিসি ফোরামের সভাপতি আবুল কাশেম শিল্পী বলেন, রোগী পরিবহনের জন্য কুমিরা-গুপ্তছড়া ঘাটে জেটি ও নিয়মিত স্টিমার সার্ভিস চালু করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দীন আহমদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব জামাল উদ্দিন চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবিএম ছিদ্দিকুর রহমান।