ইবিতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী একমাসের জন্য সকল ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “সোমবার এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আগামী এক মাসের জন্য সকল প্রকার সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।”
