২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের স্কুল ‘প্রয়াসের’ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভারে সেনাবাহিনী পরিচালিত অটিস্টিক শিশুদের শিক্ষাকেন্দ্র ‘প্রয়াস’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার সকালে মর্নিং গ্লোরি স্কুলে কেক কেটে  প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী।

অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, যথাযথ সুযোগ সুবিধা পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। উন্নয়নের মূলধারাতে ভূমিকা  রাখতে পারবে তারা।

তিনি সুবিধাবঞ্চিত ও  প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান।

অনুষ্ঠানে মর্নিং গ্লোরি স্কুল ও ‘প্রয়াস’ এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম আবেদীনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও অটিস্টিক শিশুদের স্বজন-অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে জিওসি মর্নিং গ্লোরি স্কুলের রসায়ন, পদার্থ বিজ্ঞান ও জীব বিজ্ঞান বিভাগের বিজ্ঞানাগার উদ্বোধন করেন।